ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নিয়োগ, আবেদন ৫ আগস্ট পর্যন্ত

২০২৬ জুলাই ২৬ ১৭:৩৭:০৪

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নিয়োগ, আবেদন ৫ আগস্ট পর্যন্ত

ডুয়া ডেস্ক: গ্রামীণ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি রিসার্চ অফিস, লাইব্রেরি, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, আউটরিচ, অ্যাডমিশন অফিস, একাডেমিক বিভাগ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, তথ্যপ্রযুক্তি, ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, মানবসম্পদ বিভাগ এবং উপাচার্যের দপ্তরে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে।

রিসার্চ অফিসে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট/রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা, তথ্য বিশ্লেষণ, প্রকল্প সমন্বয়, একাডেমিক লেখালেখি বা গবেষণা প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অসাধারণ একাডেমিক ফল ও গবেষণার সক্ষমতা থাকলে নবীন স্নাতকেরাও আবেদন করতে পারবেন।

লাইব্রেরি বিভাগে অফিসার/সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে (BLIS) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লাইব্রেরি সেবা, সার্কুলেশন, ক্যাটালগিং, ব্যবহারকারী সেবা বা লাইব্রেরি প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। BLIS ডিগ্রিধারী এবং ইন্টার্নশিপ সম্পন্ন নবীনেরাও আবেদন করতে পারবেন।

একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, আউটরিচ, অ্যাডমিশন অফিস, একাডেমিক বিভাগ, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মানবসম্পদ বিভাগ এবং উপাচার্যের দপ্তরের বিভিন্ন পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই থেকে চার বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

তথ্যপ্রযুক্তি বিভাগে সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার ব্যবস্থাপনা বা এন্টারপ্রাইজ আইটি অবকাঠামোতে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগে গ্রাফিক ডিজাইনার/ভিজ্যুয়ালাইজার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি চারুকলা, গ্রাফিক ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন, মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সৃজনশীল, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন বা করপোরেট কমিউনিকেশন খাতে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীদের জন্য বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদেরcareer.grameenu.ac ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৫ আগস্ট ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি... বিস্তারিত