ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
ডুয়া ডেস্ক: আবুল খায়ের গ্রুপ তাদের সিভিল কনস্ট্রাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৬ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সিভিল কনস্ট্রাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত নয়।
আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিভিল নির্মাণকাজে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদের জন্য শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে কুমিল্লার লাকসাম।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ১৫ আগস্ট ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু