ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার বিভাগে বেসরকারি আইনজীবী নিয়োগ দেবে
ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মামলা পরিচালনার জন্য বেসরকারি আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগের আওতায় মোট আটজন আইনজীবীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে বেসরকারি আইনজীবী পদে। মোট পদসংখ্যা আট।
আবেদনের জন্য প্রার্থীকে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তত তিন বছরের মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। নিয়োগ হবে দুই বছরের চুক্তিভিত্তিক। নির্বাচিত আইনজীবীদের সরকার নির্ধারিত হার ও প্রচলিত বিধি অনুযায়ী ফি প্রদান করা হবে।
আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অতিরিক্ত সচিব ও আহ্বায়ক, বেসরকারি আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি, স্থানীয় সরকার বিভাগ, ভবন-৭, কক্ষ-৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ বরাবর পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে। এছাড়া অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে সেটিও আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?