ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তিতাস গ্যাসে ১৩৫ পদে নিয়োগ, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
ডুয়া ডেস্ক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে ১৩ থেকে ১৮তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে মোট ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাব সহকারী পদে ৪৯ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে এবং হিসাব, অডিট বা অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটির গ্রেড ১৩ এবং বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
করণিক পদে নিয়োগ দেওয়া হবে ২৮ জন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৬তম গ্রেডভুক্ত। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
উন্নয়নকারী পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য বিজ্ঞানে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পদটি ১৬তম গ্রেডের এবং বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
এ ছাড়া সাহায্যকারী পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বিজ্ঞানে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৮তম গ্রেডের এবং বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
বয়সসীমা হিসেবে ১৬ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ২৩ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?