ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, তিনি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান। তবে নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়লে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহের সৃষ্টি হয়।
পরে শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তাঁর মোবাইল ফোনে কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে হল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষার্থী ও ওই ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনার বিষয়ে মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেন, সকালে হলের একটি কক্ষের সামনে এক বহিরাগতকে দেখা যায়। তাঁর অন্য একটি কক্ষে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি ভিন্ন একটি কক্ষের সামনে চলে যান। ওই কক্ষের আবাসিক শিক্ষার্থীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, পরে তাঁদের দুজনের মোবাইল ফোনে সমকামীদের যোগাযোগের একটি অনলাইন অ্যাপ পাওয়া যায় এবং সেখানে তাঁদের পারস্পরিক যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়।
মোহাম্মাদ ইমরান জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানানো হয়। পরে হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা ঘটনাস্থলে এসে দুজনকে প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁরা স্বীকারোক্তিমূলক মুচলেকা দেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ওই স্বীকারোক্তির ভিত্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় হল প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনি এখনই কোনো মন্তব্য করতে চান না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়