ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
ডুয়া ডেস্ক: একসময় ছিলেন একজন সাংবাদিক। পরে সেই পেশা ছেড়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে যোগ দেন। সেখানে জনপ্রিয়তা অর্জনের পর আবারও জীবন বদলে রাজনীতিতে সক্রিয় হন। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন তিনি কলম্বিয়ার পার্লামেন্টের সিনেটর। এভাবেই আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বামপন্থী রাজনীতিক দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ।
কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী বোগোতায় স্থানীয় সময় গত সোমবার বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়া এর মনোনীত প্রার্থী হিসেবে সিনেটর পদে শপথ নিয়েছেন ৩৩ বছর বয়সী দেইসি।
সাংবাদিকতা ছেড়ে ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে প্রবেশ করেন। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিতি পান। প্রায় দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন।
গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন দেইসি। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি জানান, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষায় আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন।
সিনেটর পদে নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত এক ভিডিওতে দেইসি বলেছিলেন, ‘ভুয়া তথ্য, কুসংস্কার ও দ্বিচারিতার কারণে রাষ্ট্র এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারীদের সুরক্ষা দেয়নি। কেউই এ শিল্পকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়নি।’
রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সমালোচকদের একাংশের দাবি ছিল, পর্নো জগত ছেড়ে আসা কারও নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। তবে দেইসি সেই সমালোচনা প্রত্যাখ্যান করেন।
তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা নারীরা কেন জনগণের ভোটে নির্বাচিত কোনো পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?
এ সময় তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্টালারের উদাহরণও তুলে ধরেন। একসময় পর্নো তারকা হিসেবে পরিচিত ইলোনা পরবর্তীতে ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দেইসি বলেন, ‘আমার অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার জন্য সংগ্রাম ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে সহায়তা করেছে। এসব বিষয় আমি সরাসরি পার্লামেন্টের বিতর্কে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সমস্যা হলো, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার জায়গায় আমাদের কথা বলার সুযোগ দিতে মোটেই রাজি নয়।’
বর্তমানে বামপন্থী সিনেটর হিসেবে দেইসি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ