ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। বেসরকারি এ বাণিজ্যিক ব্যাংক ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ২৮ জুলাই প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। নিয়োগ দেওয়া হবে ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার’ পদে। পদসংখ্যা নির্ধারিত নয়। এটি পূর্ণকালীন চাকরি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে এবং অফিসভিত্তিক কাজ করতে হবে।
আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স, অর্থনীতি, গণিত, প্রকৌশল অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতঅনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ২৭ আগস্ট ২০২৬। কাজের দায়িত্ব, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?