ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বন্দিরা কারাগার থেকে আমাকেও ফোন দেয়: আইজি প্রিজন
"কারাগারের ভেতর থেকে বন্দিরা অনেক সময় আমাকেও ফোন দেয়,"—এই স্বীকারোক্তি করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, কারাগারে অবৈধ মোবাইল ফোনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা না গেলেও পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন।
কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করে বন্দিরা আমাকেও ফোন দেয়। প্রতিদ্বন্দ্বী অন্য বন্দিকে ধরিয়ে দেওয়ার জন্য তারা মূলত এই ফোনগুলো করে থাকে। আমি অস্বীকার করতে পারবো না যে কারাগারে ফোন যায় না। এটাই বাস্তবতা। তবে আমরা অবস্থার উন্নতির জন্য কঠোর চেষ্টা করছি এবং চেষ্টার কোনো ত্রুটি নেই।"
কারাগারে মাদকের বিস্তার রোধের বিষয়ে আইজি প্রিজন জানান, এ বিষয়ে কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, "ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত এক বছরে এক হাজারের বেশি অভিযান চালানো হয়েছে এবং বিপুলসংখ্যক ছোট আকারের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে আনার পর বিশেষ সেলে রাখা হয়, যাতে তারা মাদক ছড়িয়ে দিতে না পারে।"
তিনি আরও বলেন, "এমনও বন্দি এসেছে যার পেটে ১২০০ ইয়াবা পাওয়া গেছে। বিশেষ করে চট্টগ্রামে পেটের ভেতর করে ইয়াবা পাচারের ঘটনা বেশি ধরা পড়ছে। আমরা মাদকের সঙ্গে জড়িত কারারক্ষীদেরও ছাড় দিচ্ছি না। তাদের চাকরিচ্যুত করার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
কারাগারকে নিরাপদ করতে নেওয়া অন্যান্য পদক্ষেপের কথা তুলে ধরে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, "মোবাইলের আলামত পাওয়ায় ডিভিশনপ্রাপ্ত বন্দিদের ডিভিশনও বাতিল করা হয়েছে। আমরা কারাগারকে নগদ টাকা মুক্ত করার উদ্যোগ নিয়েছি। গত এক বছরে শুধু কেরানীগঞ্জ কারাগার থেকেই ৮০ লাখ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এছাড়া, কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বাসা থেকে রান্না করা খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।"
তিনি সবশেষে বলেন, "আমরা এখনো শতভাগ সফল নই, তবে আগের চেয়ে পরিস্থিতির অনেক উন্নতি করেছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি