ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করলেন খন্দকার মোশাররফ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন তার ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
দীর্ঘদিন পর এমন সরাসরি সাক্ষাতে উচ্ছ্বাস প্রকাশ করেন ড. খন্দকার মোশাররফ। তিনি বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই সাক্ষাৎ ছিলো স্মরণীয়। এমন এক পরিবেশের মধ্যে এই দেখা হয়েছে, যা চিরদিন মনে রাখার মতো।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ সময় দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং দলের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় হয়।
উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন এবং প্রবাস থেকেই দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতাদের এমন সাক্ষাৎকে বিএনপির রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি