ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘প্রিন্স’-এ শাকিবের পারিশ্রমিক তিন কোটি
ঢাকাই চলচ্চিত্রে ফিরছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ, যিনি ক্রাইম, প্রেম, অ্যাকশন ও ইমোশনের সংমিশ্রণে গড়ে তুলছেন এই নতুন গল্প।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমাটিতে শাকিব খানের পারিশ্রমিক। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, শাকিব খান ‘প্রিন্স’ সিনেমার জন্য নিচ্ছেন ৩ কোটি টাকা পারিশ্রমিক—যা ঢালিউডে নজিরবিহীন।
এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমাটির প্রযোজক, ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি বলেন, “এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন, সেটা তাকে অবশ্যই দিতে হবে। আগের ছবিগুলোর তুলনায় রেমুনারেশন বেশি হওয়াটা খুবই স্বাভাবিক।”
শাকিব খানের জনপ্রিয়তা, তার বাজারমূল্য এবং সিনেমার পরিসর বিবেচনায় প্রযোজক মনে করেন, এই পারিশ্রমিক যৌক্তিক।
‘প্রিন্স’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ইতোমধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ এবং আলোচনা তুঙ্গে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা