ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কারণ দর্শানোর জবাব দেবেন ফজলুর রহমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, তিনি দলের পক্ষ থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন। আজ সোমবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় নোটিশটি পৌঁছে দেন। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও এখনো হাতে সময় আছে। কবে জবাব দেবেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে তিনি স্পষ্ট করেন, নোটিশের জবাব দেওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলবেন না।
বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ফজলুর রহমান অভিযোগ করেন, নোটিশ পাওয়ার সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধি দলের সফরের কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তার বাসার নিচে সাত-আটজন ছেলে-মেয়ে সকাল থেকে অবস্থান করছে এবং মব সৃষ্টি করছে।
বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে ফজলুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি