ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রোলের ভেতর লুকানো আতঙ্ক
নিউইয়র্কের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে অর্ডার করা চিকেন রোলে মানুষের আঙুলের ডগা খুঁজে পাওয়ার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে, তবে ভুক্তভোগী নারীর সাম্প্রতিক সাক্ষাৎকারের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ভুক্তভোগী ম্যারি এলিজাবেথ স্মিথ (৪৩) অভিযোগ করেছেন, তিনি নিউইয়র্কের ‘ক্রিয়েট অ্যাস্টোরিয়া’ রেস্টুরেন্ট থেকে চিকেন রোল অর্ডার করেছিলেন। খাওয়ার সময় মুখে অস্বাভাবিক কিছু অনুভব করেন এবং কামড় দেওয়ার পর একটি নখসহ আঙুলের ডগা বের করে ফেলেন।
পরে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেটি একজন নারীর আসল আঙুলের অংশ। এ ঘটনার পর স্মিথ মারাত্মক মানসিক আঘাত পান এবং স্থায়ীভাবে ট্রমাটাইজড হয়ে পড়েন বলে জানান। তার ভাষায়, “খাবার দেখলে বিশেষ করে মুরগির মাংস দেখলেই এখন আতঙ্ক তৈরি হয়।”
তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে ভাইরাস ও জীবাণু সংক্রমণের ভয় এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে, বিশেষ থেরাপি নিতে হচ্ছে আমাকে।”
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেস্টুরেন্টের মালিক টেডি কারগিয়ানিস। তার দাবি, ঘটনাটির দিন রেস্টুরেন্টে কোনো নারী কর্মী ছিলেন না, তাই নারীর আঙুল খাবারে চলে আসার সম্ভাবনা একেবারেই নেই। বরং তিনি ম্যারির বিরুদ্ধে মানহানির পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিউইয়র্কজুড়ে সাধারণ মানুষের মধ্যে ভোক্তা নিরাপত্তা ও খাদ্য স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির তদন্ত এখনও চলছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত