ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকায় প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। সমাবেশ আগামী ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ আগস্ট) প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠন মিলিত হয়ে মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষকদের দাবিগুলো হলো-
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন জানান, সরকারকে সময়সীমা দিয়ে দাবিগুলো পূরণের জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাৎক্ষণিক কোনো অগ্রগতি দেখা যায়নি। এজন্য আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।
সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ওইদিন সকাল থেকেই সমাবেশ শুরু হবে। সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছে এবং কর্মসূচি সম্পর্কে তাদেরকে অবগত করে সহযোগিতা চাওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত