ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে বাদ পড়লেন একজন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে ‘বাদ’ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফেসবুকে প্রকাশিত একটি স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে। বিষয়টি প্যানেলের এক প্রার্থী ও কেন্দ্রীয় কমিটি নিশ্চিত করেছেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “শুধু ফেসবুক স্ট্যাটাসের কারণে তন্ময়কে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে বাদ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা বিবেচনা করে আমরা তাকে প্যানেল থেকে বাদ দিয়েছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক এবং প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ জানান, “তন্ময় ব্যক্তিগত কারণে প্যানেল থেকে সরে গেছেন।” তিনি আরও জানান, আগামী ২৫ আগস্ট পদটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, তন্ময় তার স্ট্যাটাসে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উল্লেখ করে লিখেছিলেন, “একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে যেতে চাচ্ছিলেন।” এই স্ট্যাটাসের পর সমালোচনার মুখে তাকে প্যানেল থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রচারের ব্যানার থেকেও তার ছবি সরানো হয়েছে। তবে জয়েন উদ্দিন সরকার তন্ময় গণমাধ্যমে এই বিষয়টিকে ভিত্তিহীন, অমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে