ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বর্ডার পারের সেই গানে ঝড় তুললেন নুসরাত
দুর্গাপূজাকে ঘিরে কলকাতার আলোচনায় এসেছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল আর এবার সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিলেন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
শুক্রবার প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। প্রকাশের পরপরই গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সবুজ পোশাকে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হওয়ার দৃশ্যে নুসরাতের ঝলক মুগ্ধ করেছে দর্শকদের। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদন নয়, ছবির গল্পের সঙ্গেও গানটির রয়েছে বিশেষ সংযোগ। আরও বড় চমক—গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
আসছে ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রক্তবীজ ২। এর আগে ১৪ আগস্ট প্রকাশিত টিজারেই ছবির প্রতি আগ্রহ বেড়েছিল দর্শকদের। প্রথম কিস্তির মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী