ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
চলতি বছরে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুই দেশের বন্দরগুলোর মধ্যে যোগাযোগ বাড়লে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বানিজ্যমন্ত্রী জাম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, চামড়া ও চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্যসহ ফল আমদানি-রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, যৌথ উদ্যোগ বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমেডিয়েট পণ্য উৎপাদন করা হলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা ও সক্ষমতা নিয়ে ফলপ্রসূ আলাপ হয়েছে। তিনি আরও জানান, বাণিজ্যের বৈচিত্রকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে বিক্রয় বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক আমদানি সক্ষমতা বৃদ্ধির জন্য পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলবে।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের বাণিজ্যিক প্রবৃদ্ধি আরও উচ্চতর পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ চলছে। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে সফরের সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও কেএসআরএম কারখানা দেখেন। এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি