ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আগের রাজনীতি নয়, নতুন সমাজ গড়বেন তারেক রহমান: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমান এক নতুন রাজনীতি ও নতুন সমাজ ব্যবস্থা উপহার দেবেন, যেখানে আয়ের জন্য নয়, বরং সেবা ও সম্মানের জন্য রাজনীতি করা হবে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের স্বপ্ন লালন করেন এবং খালেদা জিয়ার আপোষহীন ধারায় কাজ করার চিন্তা করেন। তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্য এখন পরিবর্তিত। সুতরাং আগের ১৭ বছরের ট্রেন্ডের রাজনীতি আর চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে।"
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "রাজনীতি ইনকাম করার জন্য নয়, সেবা ও সম্মানের জন্য করতে হবে। পদ নিতে চাইলে সেই পদের দায়িত্ব কী, তা বুঝে নিতে হবে। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবেন, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। এটা তারেক রহমানের কথা।"
রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি