ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দায়িত্ব গ্রহণের দিনই নতুন ডিসির সাদাপাথরে অভিযান
সিলেটের বহুল আলোচিত পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’কে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন।
সকালে দায়িত্ব নেয়ার পর দুপুরেই তিনি সোজা চলে যান কোম্পানীগঞ্জ উপজেলার ‘সাদাপাথর’ এলাকায়। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারওয়ার আলম বলেন, “এখান থেকে যাতে আর একটি পাথরও অবৈধভাবে সরানো না যায়, সে ব্যবস্থা করা হচ্ছে। যেসব কারণে লুটপাট ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত—সবকিছু পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যেই লুণ্ঠিত পাথর চিহ্নিত করে উদ্ধার ও প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সাদাপাথর পর্যটনকেন্দ্র তার আগের রূপে ফিরে আসবে। এ ছাড়া সিলেটের অন্যান্য সংরক্ষিত এলাকা ও কোয়ারিতে নজরদারি আরও কঠোর করা হবে বলেও জানান তিনি।
প্রশাসনের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিযান চালান সারওয়ার আলম। ‘সাদাপাথর’ থেকে ফেরার পথে বিকালে তিনি কোম্পানীগঞ্জের টুকেরগাঁও এলাকায় তিনটি স্টোন ক্র্যাশার মিলে অভিযান পরিচালনা করেন। এতে ‘চাচা-ভাতিজা স্টোন ক্র্যাশার’, ‘মেসার্স আল করিম স্টোন ক্র্যাশার’ এবং নামহীন একটি ক্র্যাশার মিলে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের নির্দেশে এসব অবৈধ পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ার দিয়ে মাপার পর জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সিলেটের বিভিন্ন সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারিতে ব্যাপক লুটপাট শুরু হয়। সম্প্রতি এ বিষয়ে তীব্র সমালোচনার মুখে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী তাকে স্বাগত জানান। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন এবং উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি