ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নির্বাচন সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি সহযোগিতার আহ্বান তারেক রহমানের
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের উত্তরণের পথ সহজ নয়। সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বললেও, নির্বাচনকে ঘিরে বিভিন্ন পক্ষের নতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন উত্থাপন করছে।
তারেক রহমান অভিযোগ করেছেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে বলে পলাতক স্বৈরাচার নানা ষড়যন্ত্র করছে। কিছু পক্ষও বিএনপি প্রতিহত করার রাজনীতি চালাচ্ছে।
তারেক রহমান আরও বলেন, যারা বিএনপির জয় ঠেকাতে নানা শর্ত আর বেড়াজালের কথা বলছেন, তাদেরকে বলবো রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পিআর ভিত্তিক নির্বাচনের জন্য উপযুক্ত নয়। যদিও পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকে, তবু সেটি রাজনৈতিক সৌন্দর্যের অংশ, আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংকট সমাধান সম্ভব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে পলাতক স্বৈরাচার সুযোগ পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)