ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
১৯ বছর পর প্লটের দলিল পেলেন সাগর-রুনির ছেলে
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ অবশেষে তার প্রয়াত বাবার নামে বরাদ্দকৃত পূর্বাচলের তিন কাঠা জমির দলিল বুঝে পেয়েছেন।
দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেঘের হাতে এই দলিল তুলে দেন।
সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে প্লটটির জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলেও বিগত আওয়ামী লীগ সরকার প্লটটি তার পরিবারকে হস্তান্তর করেনি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগরের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দীর্ঘসূত্রিতায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, "তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।" তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আলোচিত হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য কঠোর নির্দেশ দেন।
এ সময় বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মতে, তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলা হয়েছে।
অনুষ্ঠানে মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেয়।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি