ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৪ সেপ্টেম্বর তারেক- বাবরদের খালাসের আপিল রায়
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের তারিখ ধার্য করেন।
এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে খালাসের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি সম্পন্ন হয়।
মামলাটিতে ২০১৮ সালে নিম্ন আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন ও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।
এরপর ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেয়। চলতি বছরের ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। যদিও আপিল মঞ্জুর হয়েছে, হাইকোর্টের খালাস স্থগিত করা হয়নি।
শুনানি শেষে আপিল বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর রায় ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন আহত হন। হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য বাঁচেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি