ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে কলেজ পেতে করণীয়
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপের ফল বুধবার (২০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
ফলাফলে দেখা যায়, প্রথম ধাপে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পাননি। এদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেও কোনো কলেজে ভর্তির মনোনয়ন পাননি।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হবেন। তবে তাদের নতুন করে অনলাইনে গিয়ে পছন্দক্রম সাজাতে হবে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, ‘যারা কলেজ পাননি, তারা অনলাইনে গিয়ে নতুন কিছু কলেজ যোগ করবেন। আসনের কোনো সংকট নেই, সবাই ভর্তির সুযোগ পাবেন।’
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট। এ ধাপের ফল প্রকাশ হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। সবশেষ ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর