ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পাঁচ বিভাগে আবহাওয়ার পূর্বাভাসে বড় দুঃসংবাদ
বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। পরে এটি মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিদ্যমান। এই আবহাওয়াগত পরিস্থিতিতে দেশের পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২০ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশিরভাগ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তবে দেশের সার্বিক তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের আটটি বিভাগেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ স্থানে এবং দেশের বাকি বিভাগগুলোর অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তবে এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি