ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
পিএসসি সম্প্রসারণ: তিন সদস্যের নতুন নিয়োগ
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ৩ জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন তিন সদস্য হলেন ড. মো. মহিউদ্দিন, ড. মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও ড. এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)।
বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন নিয়োগ প্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত যে কোনোটি আগে হয় পিএসসির সদস্য পদে বহাল থাকবেন, উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫, এবং নতুন নিয়োগের ফলে এটি বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে। সংবিধানের ১৩৭ থেকে ১৪১ অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ রয়েছে। কমিশন গঠনের সময় একজন চেয়ারপারসন ও কয়েকজন সদস্যকে পাঁচ বছরের মেয়াদের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?