ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
উত্তরাঞ্চলে নতুন দিগন্ত: ৯২৫ কোটি টাকার ভাসানী সেতু উদ্বোধন
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’র যাত্রা শুরু হলো আজ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেতুটি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, "সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন এবং ছোট-বড় শিল্প-কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে।" তিনি আরও বলেন, এই সেতু উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) যৌথ অর্থায়নে নির্মিত এই সেতুটির মোট নির্মাণ ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬০ মিটার প্রস্থের এই সেতুটিতে মোট ৩১টি স্প্যান রয়েছে। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু। সেতুর পাশাপাশি প্রায় ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক, ৫৮টি বক্স কালভার্ট এবং ৯টি আরসিসি সেতুও নির্মাণ করা হয়েছে।
সেতু উদ্বোধনের পর থেকেই দুই জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোর থেকে তিস্তা পাড়ে ভিড় করতে থাকেন হাজারো দর্শনার্থী। সেতুর নামফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় উৎসুক জনতার ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। পরে গাড়িতে চড়ে গাইবান্ধাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি