ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
তদন্তে অনিয়ম: দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ ও কমলেশ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ আগস্ট জারি করা আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে আহসানুল কবীর পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বিরুদ্ধে আনা অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও করেননি। এ কারণে কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরে গত ১৬ জুলাই কমিশনের সভায় বিধি ৪৩(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ে তিনি বিধি অনুযায়ী বেতন ভাতা পাবেন। এ আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
অন্যদিকে, ১৭ জুলাই জারি করা আরেক আদেশে উল্লেখ করা হয়, উপপরিচালক কমলেশ মণ্ডল দায়িত্ব পালনের সময় ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান-সহ অন্যান্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের দায়িত্ব পান। কিন্তু তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও করেননি
দুদকের আদেশে বলা হয়, ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেও তিনি অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় এবং কোনো আবেদন না করায় কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। গত ১০ জুলাই কমিশনের সভায় বিধি ৪৩(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে তিনিও প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি