ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আজ আখেরি চাহার সোম্বা, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
আজ বুধবার (২০ আগস্ট) পালিত হচ্ছে পবিত্র আখেরি চাহার সোম্বা। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।
যদিও আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারিভাবে কোনো সাধারণ ছুটি নেই তবে এটি ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হয়। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ সব কলেজে আজ ছুটি থাকবে।
এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজকের ছুটির ঘোষণা করেছে।
উল্লেখ্য, মুসলিম বিশ্বে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আখেরি চাহার সোম্বা। দিনটি মূলত সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে পালিত হয়।
‘আখেরি’ শব্দের অর্থ শেষ, ‘চাহার’ মানে সফর মাস এবং ‘শোম্বা’ মানে বুধবার। অর্থাৎ আখেরি চাহার সোম্বার অর্থ দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার।
ঐতিহাসিকভাবে দিনটির সূত্রপাত নবী করীম হযরত মুহাম্মদ (সা.)–এর অসুস্থতা ও হঠাৎ সাময়িক সুস্থ হয়ে ওঠার ঘটনার সঙ্গে জড়িত। ইতিহাসবিদদের মতে, অন্তিম জীবনে তিনি তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। একদিন হঠাৎ সুস্থ হয়ে ওঠেন, সাত কূপের পানি দিয়ে গোসল করেন এবং পরিবার ও সাহাবিদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটান। এ ঘটনায় সাহাবায়ে কিরামরা আল্লাহর শুকরিয়া আদায় করে দান–সদকা করেন।
সে দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। সেই স্মরণেই মুসলিম উম্মাহ প্রতিবছর দিনটিকে আখেরি চাহার সোম্বা হিসেবে পালন করে আসছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন উপলক্ষে মসজিদ, মাদরাসা, দরবার ও খানকায় অনুষ্ঠিত হচ্ছে ওয়াজ–নসিহত, জিকির–আজকার, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত। পাশাপাশি মুসলমানরা গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায়, রোগমুক্তির দোয়া ও দান–খয়রাতের মাধ্যমে দিনটিকে ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ