ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রবাসীদের ভোটার নিবন্ধন আরও সহজ করল নির্বাচন কমিশন
প্রবাসীদের ভোটার হওয়া আরও সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হলেও প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভোটার কার্যক্রম আরও সহজ ও সুবিধাজনক করতে কমিশন এই উদ্যোগ নিয়েছে।
ইসির এই কর্মকর্তা জানান, বর্তমানে বিশ্বের নয়টি দেশের ১৬টি স্টেশনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যেই এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।
তিনি জানান, প্রবাসীদের ভোটার হতে হলে কিছু নির্দিষ্ট তথ্য ও কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে— বিদেশ থেকে অনলাইনে পূরণ করা আবেদনপত্র (ফরম-২(ক)), বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এসব তথ্য সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন আশা করছে, এই নতুন নিয়ম কার্যকর হলে প্রবাসীদের ভোটার হওয়া আরও সহজ হবে এবং দেশের বাইরে অবস্থানরত লাখো বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ পাবেন। এতে একদিকে তাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে রাষ্ট্রীয় সেবাগুলো গ্রহণ করতেও সুবিধা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি