ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সরকারি কর্মচারীদের কল্যাণে বড় পরিবর্তন: বাড়ল অনুদান
সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ও কল্যাণ অনুদানের হার বাড়ানো হয়েছে। কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে, সাধারণ চিকিৎসার জন্য অনুদান ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
এছাড়াও, দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে কর্মচারীদের অনুদান ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। পরিবারের সদস্যদের জন্য অনুদান ১০ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যৌথ বিমার এককালীন অনুদানও ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি, মাসিক কল্যাণ ভাতা ২ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ হাজার টাকা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই বর্ধিত ব্যয়ের জন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না, বরং বরাদ্দকৃত অর্থ এবং নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্যে তা নির্বাহ করতে হবে। অনুদান প্রদানের সময় প্রাপ্যতা নিশ্চিত করতে এবং সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি