ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দেশ ছাড়তে পারবেন না শেখ হাসিনার সাবেক সামরিক সচিব
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব এবং ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী নাজমা বেগম এবং দুই সন্তান সামিয়া শবনম ও রাইহা শবনম মিয়াজীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক রেজাউল করিম আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোরের চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণসহ দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেরও অনুসন্ধান চলছে।
দুদক জানায়, তাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে যে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সালাহ উদ্দিন মিয়াজী ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। আদালত আবেদনটি মঞ্জুর করে এই আদেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি