ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ফারাহ খানের বিরুদ্ধে আমিশা প্যাটেলের বিস্ফোরক অভিযোগ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার শুটিং নিয়ে কিছু অজানা ঘটনা শেয়ার করেছেন। দীর্ঘ ২৫ বছর পর তিনি জানিয়েছেন, সিনেমার কোরিওগ্রাফার ফারাহ খান মাঝে মাঝে সেটে মা-বোন তুলে তাদের গালাগাল করতেন। তবে আমিশা স্পষ্ট করেছেন, এটি ছিল সবসময়ই মজার ছলে।
ফারাহ খান তার ভ্লগে জানান, তিনি সম্প্রতি আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের পুরোনো বন্ধুত্বের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। আড্ডার ফাঁকে তারা ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার নানা স্মৃতিচারণও করেন।
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেল ও হৃতিক রোশনের। প্রথম সিনেমাতেই তারা রাতারাতি তারকা হয়ে ওঠেন এবং সিনেমা ব্লকবাস্টার হিসেবে দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করে।
ফারাহ খানের আড্ডার সময় আমিশা হাসতে হাসতে জানান, কীভাবে ফারাহ মাঝে মাঝে তাদের বকাঝকা করতেন এবং মা-বোন তুলে গালাগালও করতেন। তবে তিনি নিশ্চিত করেছেন, এটি ছিল শুধুমাত্র তাদের মজার সম্পর্কের অংশ এবং ফারাহ সবসময়ই স্নেহশীল ছিলেন।
অভিনেত্রী স্মরণ করেন, “আমরা সাধারণ ছেলেমেয়ে থেকে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা ছিল কোনো সাধারণ সিনেমা নয়। দর্শক চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন।” তিনি আরও বলেন, “আমি বহুদিন ধরে এর মধ্যে ডুবে ছিলাম। এখনও মনে হয়, এটি একটি অলৌকিক ঘটনা।”
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার পর আমিশার ক্যারিয়ারে ধস আসে। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয় এবং ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়েন তিনি।
তবে ‘গদর-২’ সিনেমার মাধ্যমে ২২ বছর পর তিনি আবারও বলিউডে সাফল্যের মুখ দেখেছেন। আমিশা বলেন, “আমি কখনো হাল ছাড়িনি। লড়াই করেছি—ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এবং নিজের জীবনেও। এখন আমি ফিরে এসেছি, আরও শক্তভাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস