ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মহাখালী ফিলিং স্টেশনের আগুনে এলাকায় ছিলো আতঙ্ক
রাজধানীর মহাখালী এলাকায় রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।। আগুন লাগার সময় কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়।তবে তখনও সেখানে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
‘ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন বলেন, ‘গাড়ি থেকে ট্যাংকে তেল নামানো হচ্ছিল, ওই সময় আগুন লাগে।’ওই ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল।এ অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। আমাদের দশটি ইউনিট সেখানে আধা ঘণ্টার মত কাজ করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি