ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে ভয়াবহ হ্যারিকেন এরিন, ঘন্টায় গতি ২৬০ কিমি
হ্যারিকেন এরিন মাত্র একদিনের মধ্যে ভয়াবহ শক্তি অর্জন করে ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৬০ কিলোমিটার) পৌঁছেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হ্যারিকেনের আরও শক্তি সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে।
মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে উঠেছে এবং ‘বিস্ফোরণধর্মীভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। এর আগে, শুক্রবার পর্যন্ত এটি শুধুমাত্র একটি ট্রপিক্যাল স্টর্ম হিসেবে বিবেচিত হচ্ছিল।
শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। বর্তমানে এরিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তর দিক ঘেঁষে অতিক্রম করবে। এসময় সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি করছে।
২০২৫ সালের মৌসুমের এটিই প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাতের সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়টি ‘র্যাপিড ইন্টেনসিফিকেশন’-এর মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে ঘণ্টায় অন্তত ৩৪ মাইল গতিবেগ বৃদ্ধি করেছে। শনিবার ভোরে এরিনের বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল ছিল, যা কয়েক ঘণ্টার মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৬০ মাইল।
আগামী সপ্তাহে এরিন ধীরে ধীরে উত্তরমুখী হয়ে বাহামার পূর্ব উপকূল ঘেঁষে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে এগোবে। ঝড়টি যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ব্রেনান। ফ্লোরিডা ও মধ্য–আটলান্টিক উপকূলে সবচেয়ে বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া বারমুডাতেও ভয়াবহ ঢেউ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গেল–ফোর্স বাতাসের কারণে মার্কিন কোস্ট গার্ড সেন্ট থমাস, সেন্ট জন এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌর বন্দরে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
মার্কিন ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, এ বছর আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুম ‘স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয়’ হওয়ার পূর্বাভাস রয়েছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি–৪ ও ৫ মাত্রার ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি