ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার জন্মদিন: জবি ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারেন।"
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে সাহায্য করবে।"
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন উপস্থিত থেকে বলেন, "বেগম খালেদা ছিলেন একজন আপোষহীন নেত্রী, যার নেতৃত্বে দেশ সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও শারীরিক সুস্থতা কামনা করছি।"
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আওয়ালসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি