ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নারী নির্যাতনের অভিযোগ: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বোর্ড
একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নারী নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তাকে ইতোমধ্যে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগেই বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। অভিযোগকারীর সামাজিক মর্যাদা এবং ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে সেনা আইন অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কোনো সদস্য নিয়ম অনুযায়ী সরকারি বাসস্থান বা অন্য কোনো সুবিধা পান না। তবে এই ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে, এক প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষার কথা ভেবে তার পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং নীতিবিবর্জিত কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে আইএসপিআর জানায়, উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি