ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চার দিনে রিজার্ভ বাড়লো প্রায় ৫৮ কোটি ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন (৩০,৮৩৫.২৫ মিলিয়ন) মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০.৮৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৮২ বিলিয়ন (২৫,৮২৭.৩০ মিলিয়ন) মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরেই রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে গত ১০ আগস্ট মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩০.২৫ বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল ২৫.৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র চার দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৫৮ কোটি ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে, মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদী দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ গণনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক