ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবির সিনেট সদস্য হলেন নির্যাতিত শিক্ষক মোর্শেদ হাসান খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন অধ্যাপককে আগামী তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। তারমধ্যে অন্যতম হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে বুধবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আগামী তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
এছাড়া মনোনীত অন্যান্য শিক্ষবিদরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ঢাবির জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউট্যাব) মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। ২০১৮ সালে আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে চাকরিতচ্যুতির পর গত বছরের আগষ্টে পুনরায় চাকরিতে যোগদান করেন অধ্যাপক মোর্শেদ হাসান।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মোর্শেদ হাসান খান। তিনি অন্যায়ের শিকার হলেও কেউ যেন ক্ষতিগ্রস্ত না হোন, অবিচারের শিকার না হোন সেটি নিয়ে কাজ করবেন বলে জানান অধ্যাপক মোর্শেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট