ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
হেনলি পাসপোর্ট ইনডেক্সে, ২০২৫
শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর; বাংলাদেশের অবস্থান যত
ডুয়া নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা ধরে রেখেছে এশিয়ার ছোট্ট নগররাষ্ট্র সিঙ্গাপুর। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে অনুযায়ী সিঙ্গাপুরের নাগরিকরা ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা উপভোগ করবেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।
তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।
চতুর্থ স্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন এবং নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা। তারা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট এবারে ১০০তম অবস্থানে রয়েছে, যেখানে নাগরিকরা মাত্র ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ৯৭তম।
বাংলাদেশের চেয়ে দুর্বল পাসপোর্টধারী দেশগুলো হলো- নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান, যা তালিকার তলানিতে অবস্থান করছে। আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে এবং বর্তমানে ১৮৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, যা তাদের তালিকার দশম স্থানে নিয়ে এসেছে।
তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল। কিন্তু এই পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে।
নতুন তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এই বৈষম্য আরও বাড়াচ্ছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- দেশে সোনার দামে বড় পতন
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা