ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এর আগে গত ১০ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের ভর্তি পরীক্ষায় ৭৫০টি আসনের বিপরীতে মোট ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী অংশ নেন। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে প্রায় ৯ জন।
ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়। সকালে সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা হয়।
দ্বিতীয় শিফটে, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল বিভাগে প্রতিটি ১২০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। এছাড়া আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, কেমিক্যাল, ফুড এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটি ৩০টি করে মোট ১৫০টি আসন নির্ধারিত আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত