ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন শেষ পর্যন্ত নির্বাচনে যদি অংশ নেন তাহলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে ।
বুধবার (১৩ আগস্ট) এক সংবাদে এ তথ্য জানানো হয়োছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তিনি বলেন, তফশিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
আসিফ আরও বলেন, নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন এই উপদেষ্টা।
যারা নির্বাচনে অংশ নিতে চান বা রাজনীতিতে যুক্ত হতে চান, তাদের কেউই নির্বাচনকালীন সরকারের সঙ্গে যুক্ত থাকা উচিত নয়। এটি শুধু আমার বা মাহফুজ আলমের বিষয় নয় আরও অনেকে আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবী ছিল। আমার মতামত অনুযায়ী, এ ধরনের সকলেরই নির্বাচনকালীন সরকারের সঙ্গে সম্পর্ক থাকা উচিত নয়, বলেছেন আসিফ ভূঁইয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)