ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের
সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের তিন জন সাবেক গভর্নর, চার জন সাবেক ডেপুটি গভর্নর এবং দুই জন সাবেক বিএফআইইউ প্রধানের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে।
সাবেক গভর্নরদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। সাবেক ডেপুটি গভর্নর হিসেবে চিঠি পাঠানো হয়েছে সিতাংশু কুমার সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাসেরের ব্যাংক হিসাবের তথ্য। এছাড়াও সাবেক বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও মো. মাসুদ বিশ্বাসের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।
বিএফআইইউ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই চিঠি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধের ভিত্তিতে। গত সপ্তাহে বিএফআইইউ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠিগুলো প্রেরণ করেছে।
চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, অ্যাকাউন্ট খোলার ফর্ম, গ্রাহকের পরিচয় সংক্রান্ত নথি (কেওয়াইসি), লেনদেনের ইতিহাস এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সরবরাহ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মগুলো সামনে আসতে শুরু করেছে। এই সময়ে উল্লেখিত সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নররা নিয়ন্ত্রক হিসেবে ব্যাংকিং খাত পরিচালনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক