ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আগস্টের প্রথম ১২ দিনে এলো ১ বিলিয়ন ডলার
দেশের অর্থনীতিতে আশার আলো জাগিয়ে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম ১২ দিনেই প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের আগস্টের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা বেশি এসেছে, যা ৩৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
এর আগে অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা গিয়েছিল। ওই মাসে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকার প্রবাসী আয়। এটি আগের বছরের জুলাই মাসের (১.৯১ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি ছিল।
বিশ্লেষকরা বলছেন, অবৈধ পথে অর্থ পাঠানো বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা দেওয়ায় প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। ডলারের স্থিতিশীল বিনিময় হারও প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করছে বলে তারা মনে করেন।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ। এই অঙ্ক এর আগের ২০২৩-২৪ অর্থবছরের (২৩.৯১ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৬.৮ শতাংশ বেশি ছিল।
তবে, জুলাই মাসে কিছু ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স না আসার চিত্রও দেখা গেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক রয়েছে। এছাড়াও বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও কোনো রেমিট্যান্স আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়