ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’ শুরু
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় শুরু হয়েছে 'ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫'। বুধবার (১৩ আগস্ট) সকালে বনানীর হোটেল শেরাটনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত এ সামিটের উদ্বোধন হয়।
সামিটে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বাজার বিশ্লেষকরা অংশ নেন। তাঁরা দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও নীতিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, প্রয়োজন আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও আহসানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি’র কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ডিএসই’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।
প্রথমার্ধ শেষে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএলের চেয়ারপারসন ফাহিমা চৌধুরী। পুরো সেশন পরিচালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। সামিটে বাজার উন্নয়নে বিদেশি অংশগ্রহণ বাড়ানোর বাস্তবমুখী দিকনির্দেশনা উঠে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক