ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। তিনি এ ধরনের হুমকিকে স্বৈরাচারের প্রতীক এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (১৩ আগস্ট) বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পরে ডা. জাহিদ এসব মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, “প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন। অথচ সরকারের একাংশ নানান দাবিতে হুমকি দিচ্ছে যে ভোট হতে দেবেন না। এটি মোটেও গ্রহণযোগ্য নয়।”
তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে যোগ করেন, “পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরা সংখ্যানুপাতিক পদ্ধতির ভোটের পক্ষে। ২৪-এর আন্দোলনে ঐক্যবদ্ধ সকল শক্তিকে ভোটারের হাতে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে ১২ আগস্ট যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে নির্দিষ্ট পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়।”
নাসীরুদ্দীন আরও বলেন, “সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে সরকারকে শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমে নির্বাচন হলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন হতো না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি