ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভারতের মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: বিলাওয়ালকে মিঠুন
সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য নতুন চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সোমবার সিন্ধ প্রদেশে এক সমাবেশে ভারতকে সতর্ক করে বলেন, “ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তাহলে ছয়টি নদীর পানির অধিকার আদায়ে যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।” তাঁর এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভুট্টোর বক্তব্যের তীব্র জবাব দিয়েছেন ভারতের বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তাঁর কোনো বিরূপতা নেই, তবে এমন ভাষণ সহ্য করা হবে না। “প্রয়োজনে একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে। আর যদি তা না হয়, তাহলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে।”
শুধু ভুট্টো নন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও যুক্তরাষ্ট্র সফরের সময় পারমাণবিক হুমকি দিয়েছেন। তিনি বলেন, “আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই ধ্বংস হব।” তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলেও উদ্বেগের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্য এই ধরনের হুমকি শুধু ভারত-পাকিস্তান সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলতে পারে। সীমান্তে সংঘাত না থাকলেও রাজনৈতিক ও সামরিক পর্যায়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। মিঠুন চক্রবর্তীর বক্তব্যে কৌতুকের ছোঁয়া থাকলেও বার্তাটি স্পষ্ট—ভারত আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ