ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চলতি বছর ব্রাজিলে হবে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী
ডুয়া নিউজ:বাংলাদেশি পণ্যের জন্য নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে। চলতি বছর প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশি পণ্যের প্রদর্শণী হবে বলে জানিয়েছে ব্রাজিল–বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।
আজ বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্রাজিলের সাও পাওলোতে আগামী জুনে অনুষ্ঠিতব্য 'মেড ইন বাংলাদেশ এক্সপো– ২০২৫' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিবিসিসিআইয়ের সহ-সভাপতি সাইফুল আলম বলেন, "ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয়, বরং সহায়তামূলক। ব্রাজিল থেকে বাংলাদেশে আমদানি হয় ৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানি মাত্র ১ বিলিয়ন মার্কিন ডলার।"
তিনি আরও বলেন, "ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত 'মেড ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫' দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। বাংলাদেশি আমদানিকারকদের পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী উন্নিত করার সুযোগ সৃষ্টি হবে।"
প্রদর্শনীতে প্রায় ১০০-১৫০ জন বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বিবিসিসিআইয়ের সহ-সভাপতি সাইফুল আলম।
এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি আমদানিকারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক জোট গড়ে তোলার পাশাপাশি সয়াবিন, চিনি এবং শিল্প যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য অন্বেষণের সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রথমবারের মত চলতি বছরের ১৫ থেকে ১৮ জুন ব্রাজিলে বাংলাদেশি পণের সবচেয়ে বড় প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে— যেখানে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া, টেক্সটাইলসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করছে আয়োজক সংগঠন।
মো. জয়নাল আবদীন জানান, "ব্রাজিলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানির পাশাপাশি ব্রাজিল থেকে মিনারেল, ফুয়েল, অয়েল, বিফ, পোল্ট্রি, আমদানি করা যেতে পারে। বাণিজ্যের পাশাপাশি ব্রাজিলের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন এই এক্সপোর মাধ্যমে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার