ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দেশে কিছু ভুয়া সমন্বয়কারীর উদ্ভব হয়েছে: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দেশে সম্প্রতি কিছু ভুয়া সমন্বয়কারীর উদ্ভব হয়েছে, যা এক ধরনের অনাচার। এ ধরনের কর্মকাণ্ড দমন ও প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ১৯৭১-পরবর্তী সময়ে যেমন ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারীরা সৃষ্টি হয়েছিল, তেমনি ২০২৪ সালের পরও কিছু ভুয়া সমন্বয়কারী দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড একটি মহান আন্দোলনের প্রকৃত সমন্বয়কারীদের অসম্মানিত করছে। তাই ভুয়া সমন্বয়কারীদের প্রতিরোধ করে প্রকৃতদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, দায়িত্ব পালনের সময় দুর্নীতি ঢাকতে উৎকোচ গ্রহণ নয়, বরং কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে হবে। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ করে দাপ্তরিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপারসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রংপুর নগরীর স্টেশন রোডের আলমনগর এলাকায় ছয়তলা বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের জেলা ও আঞ্চলিক সমন্বয় কার্যালয়ের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভবনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও কার্যকর করতে নতুন জেলা ও আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হচ্ছে, যা দুর্নীতি দমনে গতি আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)