ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচন: পর্যবেক্ষক হতে চায় ৩৩১ সংস্থা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে। গত ১০ আগস্ট আবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এসব আবেদন জমা পড়ে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, আবেদন গ্রহণের শেষ দিন ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি সংস্থা আবেদন জমা দেয়। এরপর আরও ১৩টি আবেদন জমা পড়ায় মোট আবেদনকারী সংস্থার সংখ্যা দাঁড়ায় ৩৩১।
‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে, পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিল বর্তমান নাসির উদ্দীন কমিশন। নতুন এই নীতিমালা জারির ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত হওয়া ৯৬টি সংস্থার অনুমোদন বাতিল করে নতুন নীতিমালাটি চূড়ান্ত করা হয়।
বাংলাদেশে নির্বাচনের পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু হয়েছিল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে। সে সময় ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল এবং প্রায় এক লাখ ৫৯ হাজার ১১৩ জন নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন।
পরবর্তী নির্বাচনগুলোতে পর্যবেক্ষকের সংখ্যায় ওঠানামা দেখা যায়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছিলেন।
এখন নতুন করে আবেদনকারী ৩৩১টি সংস্থার যোগ্যতা ও নীতিমালা অনুযায়ী সবকিছু ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)