ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি প্রয়োজন: বাংলাদেশ ব্যাংক
দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া চলমান থাকলেও এতে আমানতকারীদের কোনো ধরনের দুশ্চিন্তার প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমানতকারীদের অর্থ সুরক্ষায় সরকার সম্পূর্ণ দায়িত্ব নেবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।বাংলাদেশ ব্যাংক বলেছে, অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ব্যাংক খাতে সংস্কার চলমান রয়েছে। দুর্বল ব্যাংকগুলো একীভূত করা হচ্ছে, যাতে গ্রাহকদের স্বার্থরক্ষা হয় এবং আর্থিক খাতে আস্থা ফিরে আসে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি।এছাড়া, বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে দালালদের প্রভাব হ্রাসে মাঠপর্যায়ে কার্যকর নজরদারি বাড়ানো হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সরকারের আমদানি নীতিতে সমন্বয় আনা জরুরি। চলতি বছরের শুরুতেই কার্যকর নীতিনির্ধারণ না হওয়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি প্রত্যাশিত হারে কমেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক