ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জামিন নামঞ্জুর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান আদালতে জামিন শুনানির সময় কাঁদতে কাঁদতে নিজের পরিবার ও ব্যক্তিগত দুরবস্থার কথা তুলে ধরেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিবের আদালতে শুনানির সময় তিনি এভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
সেদিন মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান। শুনানির একপর্যায়ে মতিউর রহমান নিজে বক্তব্য দেওয়ার অনুমতি চান।আদালতের অনুমতি পেয়ে তিনি বলেন, “আমি কারাগার থেকে দুদককে একটি চিঠি দিয়েছি। সেই চিঠি আমি আপনাকে দিলাম। আপনি দয়া করে তা পড়ে যে আদেশ দেবেন, আমি তা মেনে নেব।”
তিনি আরও বলেন, “আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী দুজনই কারাগারে। আমার মা প্যারালাইজড, তাকেও দেখার কেউ নেই।” এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন।মতিউর রহমান বলেন, “আমাকে জামিন দিলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাব। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আছে, যা আদালতে উপস্থাপন করতে পারব।”
বিচারক তখন বলেন, “আপনি দোষী না নির্দোষ, তা এখনই বলা যাবে না। মামলা তদন্তাধীন। আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে।”পরবর্তীতে বিচারক মতিউর রহমানের জামিন আবেদন খারিজ করে দেন।
উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে ঢাকার মোহাম্মদপুরের ‘সাদিক অ্যাগ্রো’ খামার থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনার মাধ্যমে আলোচনায় আসেন মতিউর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাগলক্রয়ের খবর ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি